পিরোজপুর অফিস
পিরোজপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক সমকাল ও চ্যানেল আইর প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যান্য কর্মকর্তা হলেন সহ-সভাপতি শিরিনা আফরোজ (দৈনিক কালের কণ্ঠ ও একুশে টিভি) ও ওয়াহিদ হাসান বাবু (সাপ্তাহিক পিরোজপুরের খবর), সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হক (সময় টিভি), কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম হাসান (বিডি নিউজ ২৪ ডট কম), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দিপঙ্কর মাতা মিন্টু (দৈনিক পিরোজপুরের কণ্ঠ), ক্রীড়া সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন (সাপ্তাহিক বলেশ্বর), তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক তামিম সরদার (ইনডেপেনডেন্ট টিভি) দপ্তর ও পরিসম্পদ সম্পাদক খেলাফত হোসেন খসরু (দৈনিক আমাদের অর্থনীতি)। নির্বাহী সদস্য এম এ রব্বানী ফিরোজ (দৈনিক খবর), শফিউল হক মিঠু (দৈনিক জনকণ্ঠ), এ কে আজাদ (দৈনিক সংবাদ), মাহামুদুর রহমান মাসুদ (দৈনিক মানবজমিন), জাহাঙ্গীর হোসেন নান্না (সাপ্তাহিক বলেশ্বর), মোস্তাফিজুর রহমান বিপ্লব (দৈনিক গ্রামের সমাজ), শফিকুল ইসলাম জয় (দৈনিক পিরোজপুরের কণ্ঠ), মাহামুদ হোসেন (বাংলাদেশ বেতার) ও ইমাম হোসেন মাসুদ (বাংলা টিভি)।
