সুন্দরবনে চার জেলে আটক

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ২১:১৭

নিষিদ্ধ এলাকায় মাছ শিকার

কয়রা (খুলনা) সংবাদদাতা

সুন্দরবনের নিষিদ্ধ এলাকায় মাছ ও কাঁকড়া ধরার অপরাধে চার জেলেকে আটক করেছে বন বিভাগ। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. আবু সালেহের নেতৃত্বে একটি দল শনিবার রাতে পাটকোষ্টা নিষিদ্ধ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

এ সময় উপস্থিত ছিলেন রেঞ্জ সহযোগী শাহানশা নওশাদ, পাটকোষ্টা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা বারেক মোল্যা, ভ্রমরখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানা রঞ্জন পাল, স্টাফ অসিম কুমারসহ বন বিভাগের স্টাফরা। আটককৃতদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।