তানোর (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর তানোরে ফারহানা তিথি (১৮) নামে এক নববধূর লাশ উদ্ধার করেছে তানোর থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার সাদিপুর পশ্চিমপাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিথি ঐ এলাকার টিটু মন্ডলের মেয়ে ও উপজেলার দামকুড়া এলাকার নজিবর রহমানের ছেলে ফাইম ইসলামের (২৮) স্ত্রী। দেড় মাস আগে তাদের বিয়ে হয়। সপ্তাহ খানেক আগে স্বামীর বাড়ি থেকে বেড়াতে মায়ের বাড়ি সাদিপুরে এসেছিল তিথি। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যায় মায়ের বাসার বারান্দায় তিথিকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, রবিবার সকালে ময়না তদন্তের জন্য লাশ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
