একজন গ্রেফতার
আটঘরিয়া (পাবনা) সংবাদদাতা
আটঘরিয়ায় ১৫ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আব্দুল করিমকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে মেয়েটিকে হাত-পা বেঁধে ধর্ষণ করা হয়। পরে মেয়েটির মা আটঘরিয়ায় থানার মামলা দায়ের করেন।
অপর আসামি বেলাল হোসেনকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। গ্রেপ্তার করিম উপজেলার গোকুলনগর গ্রামের মনজিল হোসেনের ছেলে।
আটঘরিয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, আটঘরিয়া উপজেলার গোকুলনগর গ্রামে শনিবার রাতে প্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে একা পেয়ে আব্দুল করিম ও বেলাল হাত-পা বেঁধে ধর্ষণ করে। এ ঘটনায় ঐ কিশোরীর মা বাদী হয়ে আটঘরিয়া থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে এক ধর্ষককে গ্রেফতার করা হয়।
পুলিশ আরো জানায়, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে রবিবার একটি মামলা হয়েছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
