উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
উলিপুরে শনিবার বিকালে পৃথক স্থানে অভিযান চালিয়ে এক দম্পতিসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজার থেকে শাহজাহান ইসলাম বাবুকে গ্রেফতার করা হয়। তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপর অভিযানে একই ইউনিয়নের গোড়াই আনন্দবাজার এলাকা থেকে লিটন মিয়া ও তার স্ত্রী আরিফা বেগমকে ১৬০ পিস ইয়াবা এবং একটি মোবাইল ফোনসহ এবং কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে উপজেলার বুড়াবুড়ি ফকিরপাড়া থেকে ১২০পিস ইয়াবাসহ আমিনুর রহমানকে গ্রেফতার করা হয়। উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।
