বিদ্যুত্সংযোগের নামে প্রতারণা

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ২১:২১

আটক দুই

রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা

পল্লী বিদ্যুত্সংযোগ দেওয়ার কথা বলে রাঙ্গাবালী উপজেলায় অর্থ আদায় করায় দুই প্রতারককে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার হালিমা খাতুন মহিলা কলেজসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো—উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামের নাজিম উদ্দিন ও একই গ্রামের শামিম সরদার। 

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল বলেন, বিদুত্ সংযোগ দেওয়ার নামে প্রতারণা করায় দুই জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রতারণার দায়ে মামলার প্রস্তুতি চলছে।