প্রকৌশলী কে এম আনোয়ার হোসেন ৯ জানুয়ারি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক পদে যোগদান করেছেন। এই যোগদানের পূর্বে তিনি যৌথ নদী কমিশনের সদস্য পদে কর্মরত ছিলেন।
এছাড়াও তিনি বোর্ডে অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিয়ন), প্রধান প্রকৌশলী, উত্তর-পূর্বাঞ্চল, বাপাউবো, সিলেট পদে কর্মরত ছিলেন। ১৯৮৪ সালে তিনি পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী (পুর) পদে যোগদান করেন।—প্রেস বিজ্ঞপ্তি
