ফটো ক্যাপশন

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ২১:২৪

২০১৯ সালে টিভি বিক্রিতে বিশেষ অবদান রাখায় ওয়ালটন ও মার্সেলের ২৭ কর্মকর্তাকে পুরস্কৃত করে কর্তৃপক্ষ

০০০

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ‘স্ট্র্যাটেজিক বিজনেস কনফারেন্স-২০২০’ শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের ১৪৮ জন শাখা প্রধান, জোনাল হেড ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা অংশ নেন। সম্মেলনে  প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি এবং সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী

০০০০

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের তিন দিনব্যাপী ব্যবসায় উন্নয়ন সম্মেলনের সমাপনী অধিবেশন গতকাল রবিবার কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম

০০০০

ওয়ান ব্যাংক লিমিটেড রাজধানীর দক্ষিণ পীরেরবাগে ব্যাংকের এটিএম বুথসহ ‘পীরেরবাগ উপশাখা’ এর কার্যক্রম শুরু করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম উপশাখা এবং এটিএম বুথের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন