২০২০ সালের টার্গেট ১০ লাখ টিভি বিক্রি

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ২১:২৪

গত বছর ওয়ালটন গ্রুপের ৬ লাখ টিভি বিক্রি

চলতি বছর ১০ লাখ বা ১ মিলিয়ন ইউনিট স্মার্ট ও এলইডি টিভি বিক্রির টার্গেট নিয়েছে ওয়ালটন গ্রুপের দুই ব্র্যান্ড ওয়ালটন ও মার্সেল। যা কিনা গত বছরে তাদের মোট টিভি বিক্রির তুলনায় প্রায় ৬৬.৬৭ শতাংশ বেশি। ২০১৯ সালে ওয়ালটন ও মার্সেল ব্র্যান্ড মিলে ৬ লাখ ইউনিট টিভি বিক্রি করেছিল। আগের বছরের চেয়ে তা প্রায় ৮৫ শতাংশ বেশি।

টিভি বিক্রির এই সাফল্য উদ্যাপন উপলক্ষ্যে সম্প্রতি দিনব্যাপী ‘মেগা অ্যাচিভমেন্ট সেলিব্রেশন ও বেস্ট টিভি ব্র্যান্ডিং অ্যাওয়ার্ড’ শীর্ষক এক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২০২০ সালে ১ মিলিয়ন টিভি বিক্রির লক্ষ্যমাত্রা ঘোষণা করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক রাইসা সিগমা হিমা। তিনি নতুন এ টার্গেটের নাম দেন ‘মিশন ১ মিলিয়ন’। সে সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভী, ভাইস-চেয়ারম্যান এস এম শামছুল আলম, পরিচালক এস এম মাহবুবুল আলম, মঞ্জুরুল আলম অভি, রাইসা সিগমা হিমা, মাহবুব আলম মৃদুল এবং রিফা তাসনিয়া স্বর্ণা।

দিনব্যাপী ঐ অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রেজওয়ানা, ওয়ালটন ডিস্ট্রিবিউটর মার্কেটিং নেটওয়ার্কের প্রধান মো. এমদাদুল হক সরকার, প্লাজা সেলস অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান মোহাম্মদ রায়হান, মার্সেলের হেড অব সেলস ড. মো. সাখাওয়াত্ হোসেন, নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, মো. হুমায়ুন কবীর, উদয় হাকিম, গোলাম মুর্শেদ, ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফিরোজ আলমসহ  প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে টিভি বিক্রিতে বিশেষ অবদান রাখায় ওয়ালটন ও মার্সেলের ২৭ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন তিনটি সেলস উইংয়ের প্রধান এবং জোনাল ম্যানেজার, ৯ জন এরিয়া ম্যানেজার এবং ১২ জন বিভাগীয় প্রধান। —প্রেস বিজ্ঞপ্তি।