ছিটকে গেলেন বিয়াঙ্কা

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ২১:৪৯

হাঁটুর চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি বিয়াঙ্কা আন্দ্রেস্কু, যার কারণে আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনেও খেলতে পারবেন না তিনি। সম্প্রতি নিজের টুইটার একাউন্টে এ কথা জানান তিনি। গত সেপ্টেম্বরে ইউএস ওপেনের ফাইনালে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে নিজের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপাটি জিতেছিলেন তিনি। এর এক মাস পরই ডব্লিউটিএ ফাইনালসে হাঁটুতে চোট পান বিয়াঙ্কা। সেই চোট থেকে ফেরার লড়াইটা এখনো শেষ হয়নি তার। বিয়াঙ্কা টুইটারে লেখেন, ‘পুনর্বাসন প্রক্রিয়াকে শ্রদ্ধা জানাতে হবে আমাকে। আমি প্রতিদিনই আরো ভালো ও শক্তিশালী বোধ করছি, কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনের আগে দুর্ভাগ্যজনকভাবে প্রক্রিয়াটা শেষ হবে না, যে কারণে এখানে খেলতে পারছি না আমি।’