রেড ক্রিসেন্ট সোসাইটি ও সুইডিশ রেডক্রসের মধ্যে সভা অনুষ্ঠিত

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ২২:০৪

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ও বাংলাদেশ সফররত সুইডিশ রেডক্রসের প্রেসিডেন্ট মিসেস মার্গারেট ওয়ালস্ট্রমের মধ্যে দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চলমান বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন সম্পর্কিত হালনাগাদ তথ্য বিনিময়, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গতকাল রবিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষে নেতৃত্ব দেন সোসাইটির ভাইস চেয়ারম্যান ও আইএফআরসির গভার্নিং বোর্ড সদস্য প্রফেসর ডা. মো. হাবিবে মিল্লাত, এমপি এবং সুইডিশ রেড ক্রসের পক্ষে সংস্থাটির প্রেসিডেন্ট মিসেস মার্গারেট ওয়ালস্ট্রম। —প্রেস বিজ্ঞপ্তি