ব্যাংকবহির্ভূত অনেক আর্থিক প্রতিষ্ঠানে (এনবিএফআই) টাকা রেখে ফেরত পাচ্ছে না আমানতকারীরা। খারাপ অবস্থার কারণেই সম্প্রতি বন্ধ হয়ে গেছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস নামের একটি এনবিএফআই। এরকম পরিস্থিতিতে আরো একটি নতুন এনবিএফআইয়ের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক। স্ট্র্যাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট নামের নতুন এ প্রতিষ্ঠান গতকাল কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে প্রাথমিক অনুমোদন পেয়েছে। প্রতিষ্ঠানটির প্রস্তাবিত চেয়ারম্যান আঞ্জুমান আরা শহীদ। গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অধিকাংশ পরিচালক উপস্থিত ছিলেন। বর্তমানে দেশে ব্যাংকবহির্ভূত ৩৩টি আর্থিক প্রতিষ্ঠান কার্যক্রম চালাচ্ছে।
