রূপগঞ্জ উপজেলায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের রমাকান্ত সরকারকে সভাপতি ও কৃষ্ণ গোপাল শর্মাকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট ত্রিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার গোলাকান্দাইল শ্রীশ্রী গোপাল জিউর মন্দির মাঠে এ কমিটি গঠন করা হয়। কমিটি গঠন-সংক্রান্ত সভায় বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাগর হালদার, জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার, জেলা পূজা কমিটির সাধারণ সম্পাদক শিখন সরকার, ঐক্য পরিষদের দিগেন বিশ্বাস, পরিমল ডাক্তার, তাপস বিশ্বাস, প্রণব পাল, বাবুল শীল, নিবাস দাস, মিলন সরকার, অরুণ মিত্র, রিপন চন্দ্র পাল প্রমুখ।
