কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বিয়ের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেন এই অভিনেত্রী। এরপর শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। মাঝে কিছুদিন বন্ধ থাকার পর রবিবার আবারো মুখ খুললেন মিথিলা।
টুইটারে মিথিলা বলেন, ‘আমি কোন হিন্দু, ভারতীয় কিংবা কোন পরিচালককে বিয়ে করিনি। আমি তাকেই বিয়ে করেছি; যিনি বুদ্ধিমান ও কোমল হৃদয়ের। তাই, আমি তার সমস্ত পরিচয় নিয়ে গর্বিত। কেউ আমার স্বামীকে অবজ্ঞা অথবা অবহেলা করার চেষ্টা করলে তাকে কড়া থাপ্পড় দেওয়া হবে।’
গত ৪ নভেম্বর ফেসবুকে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ভাইরাল হয়। এরপরই গত ৬ ডিসেম্বর বিবাহ বন্ধনে অবদ্ধ হন সৃজিত-মিথিলা। কলকাতায় সৃজিতের বাড়িতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে হয় বিয়ে।
প্রসঙ্গত, ২০০৬ সালের ৩ আগস্ট প্রেমের পরিণতি হিসেবে তাহসানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিথিলা। তাহসান-মিথিলার একটি সন্তানও আছে। এরপর, ২০১৭ সালের মাঝামাঝি সময়ে তাদের বিচ্ছেদ ঘটে।
I am not married to a Hindu or an Indian or a film-maker. I am married to a kind-hearted, intelligent person whom I fell in love with. And therefore, I am proud of all of his identities. Anybody trying to demean my marriage or my partner will get one tight slap! Period.
— Rafiath Rashid Mithila (@rafiath_rashid) January 12, 2020
ইত্তেফাক/বিএএফ
