নৌকার প্রার্থী নাসির উদ্দীনের নির্বাচনী লিফলেট বিতরণ করলেন এমপি মনির

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ২০:৩০

যশোর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দীনের নির্বাচনী লিফলেট বিতরণ করেছেন বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির।

শুক্রবার সকালে তিনি উপজেলার বাঁকড়া এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন শ্রমজীবি মানুষের কাছে নৌকা মার্কায় ভোট চান।

এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, 'এবারের নির্বাচন একটি চ্যালেঞ্জিং নির্বাচন। স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষের শক্তির লড়াই হবে। স্বাধীনতার পরাজিত শক্তিকে ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে। জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় রাখার জন্য আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীকে এক কাতারে দাঁড়াতে হবে।'

তিনি আরো বলেন, 'আমি বিশ্বাস করি, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন শুরু হয়েছে এ উন্নয়নকে চলমান রাখার জন্য যেকোনো মূল্যে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে।'

মনিরুল ইসলাম বলেন, 'নেত্রীর সিদ্ধান্ত মেনে নিয়েই আমাদের সবাইকে কাজ করতে হবে। তিনি  নাসির সাহেবকে ভাল মনে করেছেন, তাই তাকে মনোনয়ন দিয়েছেন। একজন দলীয় কর্মী হিসেবে তাকে বিজয়ী করে এই আসনটি নেত্রীকে উপহার দিতে হবে।'

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাস্টার এনামুল কবীর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কাশেম, বাঁকড়া উপজেলা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আকবর হোসেন জাপানী, বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম, সহসভাপতি আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক কাশেম আলী, হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আসাদুজ্জামান, সহসভাপতি আব্দুস সামাদ খান, সাধারণ সম্পাদক বজলুর রহমান বজলে, হাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার আদম শফিউল্লাহ, নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা তোফাজ্জেল হোসেন, রেজাউল করিম, ইউপি সদস্য মিজানুর রহমান, আব্দুল আলিম ডালিম, খাইরুল ইসলাম, হাজিরবাগ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক  আবুবক্কর ছিদ্দিক, যুবলীগ নেতা মফিজুর রহমান, আকবর হোসেন, রকিবুল হাসান মিন্টু, তারিফ বিশ্বাস, হাসানুজ্জামান, জিয়াউর রহমান, শংকরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল হক প্রমুখ।

ইত্তেফাক/নূহু