মহেশপুরে ৮ম শ্রেণির ছাত্রী অপহৃত

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১৯:০০

মহেশপুর উপজেলার কুল্লাহ দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির এক ছাত্রী অপহরণের শিকার হয়েছে। এ ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে। পরিবার ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার কুল্লাহ গ্রামের নিজ বাড়ি থেকে মাদ্রাসা যাওয়ার পথে নেপা গ্রামের মোস্তফা জামানের ছেলে মোজাহিদ এবং কিনার উদ্দিনের ছেলে আলামিনসহ অজ্ঞাত আরও ২/৩জন মিলে মোটসাইকেল যোগে ঐ ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।

অপহৃত মাদ্রাসা ছাত্রীর পিতা জানান, গত ১২ জানুয়ারি সকাল সাড়ে ৯টার সময় তার মেয়ে মাদ্রসায় যাওয়ার পথে অপহরণের শিকার হয়। এ ব্যাপারে মেয়ের পিতা বাদী হয়ে মহেশপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন। 

আরও পড়ুন: ভেড়ামারায় দুই ডাক্তার বিবাহবার্ষিকী পালন করলেন শীতার্তদের পাশে দাঁড়িয়ে

মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোর্শেদ হোসেন খাঁন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করবেন বলে জানিয়েছেন।

ইত্তেফাক/নূহু