সঙ্গীতাঙ্গনে ভেতরে ভেতরে অনেক বড় কাজ হচ্ছে। এটা আশার খবর। আবার অনেককেই দেখি, পরিচিতজনদের দিয়ে যেকোনো ধরনের গানের কাজ সেরে নিচ্ছেন। এখন সবাই দলে দলে বিভক্ত। আগে যে গান যার গলায় মানানসই, তাকে খুঁজে বের করে গাওয়ানো হতো। সংগীত পরিচালক, প্রযোজক, গীতিকার, সুরকার ও শিল্পী সবাই মিলে একসঙ্গে বসে গান তৈরি করতেন। এখন সেটা হয় না। প্রযুক্তির দিক দিয়ে আমরা এগিয়েছি। অ্যাকুস্টিক মিউজিশিয়ান ধ্বংস হয়ে গেছে। আগে তবলা, বেহালা, সেতারসহ সব অ্যাকুস্টিক যন্ত্র বাজানো লোক পাওয়া যেত। এখন সারা বাংলাদেশে স্যাক্সোফোন বাজানোর লোক খুব একটা পাওয়া যাবে না।
সঙ্গীতাঙ্গনের বর্তমান অবস্থা প্রসেঙ্গ
সঙ্গীতশিল্পী
তপন চৌধুরী
