‘আমার হূদয়ের কথা’র যাত্রা শুরু

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ২০:০৪

 বিনোদন রিপোর্ট

‘আমার হূদয়ের কথা’ সিনেমার মহরত অনুষ্ঠিত হলো সম্প্রতি। সিনেমায় প্রধান চরিত্রে চিত্র-নায়িকা ববি থাকলেও মহরত অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। চলচ্চিত্রটি পরিচালনা করবেন জয় সরকার। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধবেন ববি হক ও নবাগত শুভ চৌধুরী ও রাইসা রিয়া। ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন মৌ শিখা। চলতি মাসেই ছবিটির শূটিং হবার কথা রয়েছে।

ছবিটি প্রসঙ্গে নবাগত শুভ চৌধুরী বলেন, ‘ব্যতিক্রমী রোমান্টিক একটা গল্পের ছবি পাশাপাশি মানুষের আশা-আকাঙ্খা, স্বপ্ন ও স্বপ্নভঙ্গের চিত্রও ফুটে উঠবে এই ছবিতে।’ রাইসা রিয়া বলেন, ‘ছবিটিতে অভিনয় করার মতো সুন্দর একটি চরিত্র পেয়েছি। গল্প আর নির্মাণ ভাবনা পছন্দ হয়েছে বলেই কাজটি করছি। সবচেয়ে বড় বিষয় হলো, ছবিটি সামাজিক গল্প নিয়ে নির্মাণ করা হচ্ছে। আশা করছি, এই ছবিটিও সবার ভালো লাগবে।’g বিনোদন রিপোর্ট

‘আমার হূদয়ের কথা’ সিনেমার মহরত অনুষ্ঠিত হলো সম্প্রতি। সিনেমায় প্রধান চরিত্রে চিত্র-নায়িকা ববি থাকলেও মহরত অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। চলচ্চিত্রটি পরিচালনা করবেন জয় সরকার। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধবেন ববি হক ও নবাগত শুভ চৌধুরী ও রাইসা রিয়া। ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন মৌ শিখা। চলতি মাসেই ছবিটির শূটিং হবার কথা রয়েছে।

ছবিটি প্রসঙ্গে নবাগত শুভ চৌধুরী বলেন, ‘ব্যতিক্রমী রোমান্টিক একটা গল্পের ছবি পাশাপাশি মানুষের আশা-আকাঙ্খা, স্বপ্ন ও স্বপ্নভঙ্গের চিত্রও ফুটে উঠবে এই ছবিতে।’ রাইসা রিয়া বলেন, ‘ছবিটিতে অভিনয় করার মতো সুন্দর একটি চরিত্র পেয়েছি। গল্প আর নির্মাণ ভাবনা পছন্দ হয়েছে বলেই কাজটি করছি। সবচেয়ে বড় বিষয় হলো, ছবিটি সামাজিক গল্প নিয়ে নির্মাণ করা হচ্ছে। আশা করছি, এই ছবিটিও সবার ভালো লাগবে।’