বছরের শুরুতেই পুরোদমে ব্যস্ত বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। সম্প্রতি তার নতুন সিনেমার কাজ শুরু হয়েছে। রহিত শেঠির পরিচালনায় এই সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে আবারো জুটি বেঁধে দেখা যাবে তাকে। অনেকদিন পর আবারো এই জনপ্রিয় জুটিকে দেখবেন দর্শকরা। ‘সুরিয়াভানসি’ শিরোনামে এই সিনেমার শুটিংয়ের বাইরে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন ক্যাটরিনা। জানা যায়, চলতি বছরের ২৭ মার্চ মুক্তি পাবে এই সিনেমা।
০০০
নির্মাণের পাশাপাশি অভিনয়েও নিয়মিত সালাউদ্দিন লাভলু। সম্প্রতি একটি নাটকে অভিনয় করলেন তিনি। ‘লেট ম্যান’ শিরোনামে নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। নাটকটি গিগগিরই আর টিভিতে প্রচার হবে। নাটকটিতে দেখা যাবে, সালাউদ্দিন লাভলুর সব কাজে দেরি হয়। পড়ালেখা, ক্যারিয়ার এমন কী প্রেম সবকিছুতেই দেরি হওয়ার কারণে সে হতাশ। এদিকে হঠাত্ সে ফেঁসেস যায় এক খুনের মামলায়। সায়লা সাবি বলে, তাকে খুনের দায় স্বীকার করতে হবে। সেও রাজি হয়ে যায়। এই নিয়ে ঘটতে থাকে একের পর এক দুর্ঘটনা।
