তথ্যপ্রযুক্তি ডেস্ক
বাংলাদেশের বাজারে এসেছে ফিলিপসের নতুন মনিটর PHILIPS 276E9QJAB। মনিটরটি বাজারে এনেছে বাংলাদেশে ফিলিপসের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্স বা প্রফেশনাল কাজের জন্য এই মনিটরটি দিচ্ছে সর্বোচ্চ মানের কালার এবং ছবির কোয়ালিটিসম্পন্ন ২৭ ইঞ্চি আইপিএস টেকনোলজির প্যানেল। চিকন বেজেলের মনিটরটি অসাধারণ ডিজাইনের পাশাপাশি এন্টি-গ্লেয়ার, ১৯২০–১০৮০ বা ফুল-এইচডি ডিসপ্লে, ৭৫ হার্জ রিফ্রেশ রেট এবং এর পাশাপাশি আছে এএমডি ফ্রিসিংক টেকনোলজি সুবিধা। ৪ মিলিসেকেন্ড রেসপন্স টাইমের এই মনিটরটির ব্রাইটনেস ২৫০ নিটস। এছাড়া এতে আছে স্মার্ট কন্ট্রাস্ট যা ছবিকে করবে আরো বেশি ঝকঝকা এবং পরিষ্কার। মনিটরটিতে এসআরজিবি, ব্লুলাইট মুড আছে।
২৭ ইঞ্চি মনিটর হলেও এতে ইনপুট পোর্ট হিসেবে আছে এইচডিএমআই, ডিসপ্লে পোর্ট ১.২, ভিজিএ, অডিও আউটপুটসহ সব ধরনের সংযুক্ত করার পোর্ট। এছাড়া এতে আছে ৩ ওয়াটের দুটি বিল্ট ইন স্টেরিও স্পিকার।
৩ বছরের বিক্রয়োত্তর সেবা,সঙ্গে মনিটরটি পাবেন মাত্র ২১ হাজার ৫০০ টাকা মূল্যে। মনিটরটি পাওয়া যাবে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের যে কোনো শাখাসহ সারাদেশের অনুমোদিত ডিলার হাউজে।
