ফটো ক্যাপশন

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ২০:৫৬

রূপালী ব্যাংক লিমিটেড ধানমন্ডি করপোরেট শাখার বার্ষিক হিসাব সমাপনী অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের  চেয়ারম্যান মনজুর হোসেন এমপি, ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ, উপব্যবস্থাপনা পরিচালক জাহাংগীর আলম, খন্দকার আতাউর রহমানসহ অন্যান্য ব্যক্তি

 

০০০

 

শ্রীমঙ্গলে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের বার্ষিক ঝুঁকি-ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের অতিরিক্তি ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রামের আঞ্চলিক প্রধান আবু নাসের চৌধুরী ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল হক

 

০০০

 

দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যাবসায়িক সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং মুক্তিযোদ্ধা ডা. এইচ বি এম ইকবাল। ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী, এমডি এবং সিইও এম রিয়াজুল করিমসহ অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন

 

০০০

 

সোনালী ব্যাংক লিমিটেড বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে পরিবহন সুবিধার্থে একটি এসি বাস উপহার দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কনক কান্তি বড়ুয়ার হাতে বাসের চাবি তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী এবং সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান