নকল প্রমাণে পাবেন ১০ লাখ টাকা
বিগত ১৫ বছর যাবত্ বিশ্বস্ততার সঙ্গে ডায়মন্ড ওয়ার্ল্ড গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটির বাংলাদেশে ২২টি শোরুম রয়েছে। ডায়মন্ড ওয়ার্ল্ড গহনার মান ১০০ ভাগ নিশ্চয়তা দিয়ে বিক্রয় করে থাকে। প্রতি তিন মাস পরপর বিদেশি টিমদ্বারা গহনার মান নিশ্চিত করা হয়। ডায়মন্ড ওয়ার্ল্ডের রিটার্ন পলিসি বিশ্বস্বীকৃত এবং সারা বছর যে কোনো সময় গ্রাহকদের প্রোডাক্ট রিটার্ন করার সুযোগ প্রদান করে থাকে। সেইসঙ্গে বিক্রীত সব প্রোডাক্টের ইনস্ট্যান্ট ক্যাশ ব্যাকের সুবিধাও রয়েছে। বছরে ৪টি ফ্রি এক্সচেঞ্জ অফার দেওয়া হয় যার মাধ্যমে গ্রাহকগণ তাদের পুরাতন ডায়মন্ডের গহনা কোনো প্রকার কর্তন ছাড়াই পরিবর্তন করে নতুন গহনা কিনতে পারেন। ডায়মন্ড ওয়ার্ল্ড ঘোষণা করেছে—কোনো ব্যক্তি ডায়মন্ড ওয়ার্ল্ডের গহনা, পৃথিবীর যে কোনো দেশে টেস্টের মাধ্যমে নকল প্রমাণ করতে পারলে তাকে ১০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। —প্রেস বিজ্ঞপ্তি
