বদরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ২১:২০

বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা

বদরগঞ্জে জমি চাষ করতে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মানিক মিয়া নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার কুতুবপুর ইউপির নাগেরহাট কাচারির পাথার নামক স্থানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কৃষক মানিক মিয়া কাচারির পাথার এলাকায় ট্রাক্টর দিয়ে নিজ জমি চাষ করতে গিয়ে দুর্ঘটনাবশত চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। মানিক মিয়া নাগেরহাট এলাকার ডাঙ্গলটারি গ্রামের সোলায়মান আলির ছেলে।  বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

্রব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাওয়ার টিলারের চাপায় হোসেন (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার পৌর শহরের মসজিদপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মসজিদপাড়া গ্রামের মুসা মিয়ার ছেলে। ঘটনার পরপরই পাওয়ার টিলারের ঘাতক চালক পালিয়ে যায়। আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমদ নিজামী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।