আটঘরিয়া (পাবনা) সংবাদদাতা
পাবনার আটঘরিয়ায় প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বিল্লাল হোসেন (৫৫) নামে আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। সে ঈশ্বরদী উপজেলার সাহাপুর এলাকার মৃত কানু প্রামাণিকের ছেলে। এর আগে ঐদিন সকালে আব্দুল করিম নামে একজনকে গ্রেফতার করা হয়। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম জানান, রবিবার এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ঐ কিশোরীর মা বাদী হয়ে দুই জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর ঐদিন সকালে করিমকে ও রাতে বিল্লালকে গ্রেফতার করা হয়।
