১৪ স্বেচ্ছাসেবককে সম্মাননা প্রদান
ভোলা প্রতিনিধি ভোলায় দুর্যোগকালীন সময়ে উপকূলের মানুষকে সতর্কীকরণ, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তায় বিশেষ অবদান রাখায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ১৪ জন স্বেচ্ছাসেবককে সোমবার সম্মাননা দেওয়া হয়। ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে ভোলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে এই সম্মাননা দেওয়া হয়। ভোলা জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক সিপিপির স্বেচ্ছাসেবকদের এই সম্মাননা স্মারক তুলে দেন। সাত উপজেলার ১৪ জন স্বেচ্ছাসেবককে এই সম্মাননা দেওয়া হয়। স্থানীয় সরকার উপপরিচালক মো. মাহামুদুর রহমানের সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আতাহার মিয়া, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, জেলা ত্রাণ কর্মকর্তা এ বি এম আকরাম হোসেন প্রমুখ।
অগ্নিদগ্ধে মৃত নারীর পরিবারকে আর্থিক সহায়তা
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা মিঠাপুকুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যাওয়া সালমা বেগমের পরিবার সরকারিভাবে আর্থিক সহায়তা পেয়েছে। সোমবার রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে ঐ পরিবারকে ২০ হাজার টাকার চেক দেওয়া হয়। উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশফিকুর রহমান লতিবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের সালমা বেগমের স্বামী হিরু মিয়ার হাতে ঐ চেক তুলে দেন। সালমা বেগম শনিবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।
শিক্ষক ও সুপারভাইজারদের বুনিয়াদি প্রশিক্ষণ
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা রায়পুরায় মুজিববর্ষ উপলক্ষ্যে শিক্ষক/শিক্ষিকা ও সুপারভাইজারদের বুনিয়াদি প্রশিক্ষণ সোমবার উদ্বোধন করা হয়েছে। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীন মৌলিক স্বাক্ষরতা প্রকল্প (৬৪ জেলার) আওতায় পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণ দেওয়া হবে। উপজেলার রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামে প্রকল্পের ট্রেইনার ও নির্বাহী পরিচালক মো. শফিকুল ইসলাম রেটকোর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
প্রাথমিক সমাপনী পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবি
ভ্রাম্যমাণ প্রতিনিধি ঝিনাইদহ সরকারি উচ্চবিদ্যালয়ের ২০১৯ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলে জালিয়াতিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও খাতা পুনর্মূল্যায়নের দাবিতে সোমবার মানববন্ধন করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশ নেন। পরে শিক্ষার্থীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে স্মারকলিপি দেয়।
অটিজম বিষয়ে দিনব্যাপী ওয়ার্কশপ
চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা চরভদ্রাসন রোকনউদ্দীন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে সোমবার অটিজম ও নিউরো-ডেভেলপমেন্ট ডিজঅ্যাবিলিটিজ (এনডিডি) বিষয়ক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানার সভাপতিত্বে দিনব্যাপী ওয়ার্কশপে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা নাসরীন প্রমুখ।
শতভাগ ভাতার আওতায় আনার লক্ষ্যে সভা
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা নাঙ্গলকোটের মৌকরা মডেল ইউনিয়নের ৩৮ গ্রামের সকল বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা নারী ও প্রতিবন্ধীদের শতভাগ ভাতাভোগীর আওতায় আনার লক্ষ্যে যাচাই-বাছাই উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইউনিয়ন পরিষদ মাঠে এর আয়োজন করা হয়। একই স্থানে লোকাল গভর্নমেন্ট এলজি এসপি-৩-এর আওতায় ঐ ইউপির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪২৫ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ বিতরণ করা হয়। ইউপি সচিব রাশেদুল হাসান মজুমদারের সঞ্চালনায় ও ইউপি চেয়ারম্যান আবু তাহেরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুউদ্দিন কালু।
নাগরপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা নাগরপুরে সোমবার ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কোনড়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে যমুনা ব্যাংক ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদ সচিব আনোয়ারুল ইসলাম। জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক মো. শিবলী সাদিকের সঞ্চালনায় এ উপলক্ষ্যে আলোচনা সভায় উপস্থিত ছিলেন তথ্য সচিব কামরুন্নাহার বেগম, মন্ত্রী পরিষদ সচিবের একান্ত সচিব মাহমুদ ইবনে কাসেম, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) গোলাম আজম প্রমুখ।
স্বরূপকাঠিতে জাতীয় বিজ্ঞান মেলা
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা স্বরূপকাঠিতে সোমবার জাতীয় বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, সরকারি স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন দত্ত প্রমুখ।
চাষিদের মধ্যে সার ও বীজ বিতরণ
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা মোরেলগঞ্জে সোমবার ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত ১ হাজার ৩১০ জন চাষিকে সার, বীজ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ-ই-আলম বাচ্চু এ কর্মসূচির উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রঞ্জন চন্দ্র দে। শুভেচ্ছা বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিফাত আল মারুফ।
জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা
নেত্রকোনা প্রতিনিধি বাংলাদেশ শিশু একাডেমি নেত্রকোনা জেলা অফিসের উদ্যোগে সোমবার জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মেহেদি হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় কুইজ, গল্পবলা, বক্তৃতা, আবৃত্তি, অভিনয়, কেরাত, হামদ ও নাত এবং ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার প্রতিযোগিরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার, সমাজ সেবক ও শিক্ষক ছায়েদুর রহমান ও জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল।
দিনাজপুর পবিসের নতুন ভবন উদ্বোধন
স্টাফ রিপোর্টার, দিনাজপুর দিনাজপুরে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে পল্লী বিদ্যুত্ সমিতির-১ এর নবনির্মিত প্রধান কার্যালয়ের নতুন ভবন ও রেস্ট হাউজ উদ্বোধন হয়েছে। গতকাল সোমবার হুইপ ইকবালুর রহিম এমপি এ ভবনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু বকর সিদ্দিক, দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, দিনাজপুর পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর জিএম হরেন্দ্র নাথ বর্মন, মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান, দিনাজপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জ্যোত্স্না, নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন প্রমুখ।
মেলান্দহে স্বপ্ন প্রকল্প উদ্বোধন
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা মেলান্দহে সোমবার গ্রামীণ সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণ স্বপ্ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ উপলক্ষ্যে চরবানিপাকুরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে প্রকল্পের পরিচিতি এবং কর্মপদ্ধতি শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহমেদ হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কবির উদ্দীন, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান ও মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মাহমুদা বেগম।
০
