যুদ্ধ নয়, শান্তি চাই

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ২২:১১

বর্তমান বিশ্ব পরিস্থিতিতে এখন যুদ্ধ যুদ্ধ ভাব। বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের কয়েক দশকের পুরোনো শত্রুতা যেন নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। যদি কোনো কারণে যুদ্ধ লেগে যায় তাহলে ইরান আর যুক্তরাষ্ট্র  উভয় দেশ ক্ষতির সম্মুখীন হওয়ার পাশাপাশি এর প্রভাব পড়বে সমগ্র বিশ্বে। মধ্যপ্রাচ্য আক্রান্ত হলে সেখানে কর্মরত বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিদেশি শ্রমিকদের উপর পড়বে নেতিবাচক প্রভাব। যার ফলে মধ্যপ্রাচ্যে কর্মরত কোটি কোটি মানুষ বেকার হয়ে পড়বে, যা বিশ্ব অর্থনীতিতে সৃষ্টি করবে নতুন অস্থিরতা। তাই বিশ্বশান্তি নষ্ট করা এই যুদ্ধ কোনো ভাবেই কাম্য নয়। সংঘাতহীন, শান্তিময় ও বন্ধুত্বপূর্ণ এবং সমৃদ্ধ অর্থনৈতিক পৃথিবীর গড়ার জন্য যুদ্ধকে এড়িয়ে যাওয়াই শ্রেয়।

মুহাম্মদ আবু হানিফ, চন্দনাইশ, চট্টগ্রাম