চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন

বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত অর্ধশত

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ২২:২৯

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনেও ভোট ডাকাতি হয়েছে অভিযোগ করে বিএনপি বলছে, আমাদের আশঙ্কাই সত্য হলো। অবশেষে গতকাল উপনির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা নিজের কেরামতি অক্ষুণ্ন রাখতে পেরেছেন। সিইসির তত্ত্বাবধানে উপনির্বাচনে মহাভোট ডাকাতির ঐকান্তিক উদ্যোগ লক্ষ্য করা গেছে। অবিলম্বে এই ভোট বাতিল করে নতুন নির্বাচন দিতে হবে।

গতকাল সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, হুদা কমিশন ভোট ডাকাতির বৈধতাদানের সিলমোহরে পরিণত হয়েছে। সিইসি সুষ্ঠু নির্বাচনের শত্রুপক্ষ। তিনি গণতন্ত্রের শত্রু। তিনি বিএনপিসহ বিরোধীদল ও মতের সঙ্গে শত্রুতামূলক আচরণ করেন। বিষাক্ত সাপকেও বিশ্বাস করা যায়, কিন্তু তার অধীনে সুষ্ঠু নির্বাচন বিশ্বাস করা যায় না। তিনি একদলীয় রাজনীতির মূঢ় বিশ্বাসের দ্বারা অনুপ্রাণিত।

 

 

০