কচুয়ায় গলায় ফাঁস দিয়ে রূপা রানী দাস (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। রবিবার সন্ধ্যায় কচুয়া পৌরসভাধীন কোয়া গ্রামের দাস বাড়িতে এ ঘটনা ঘটে। রূপা রানী ঐ গ্রামের রতন চন্দ্র দাসের মেয়ে। সে স্থানীয় কচুয়া শহিদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। রূপার আত্মহত্যার কারণ সম্পর্কে পরিবারের সদস্যদের কাছ থেকে কোনো মন্তব্য জানা যায়নি।
এদিকে, উত্ত্যক্তের শিকার হয়ে রূপা আত্মহত্যা করেছে বলে এলাকায় গুঞ্জন উঠেছে।
