পঞ্চগড়ে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট উপলক্ষ্যে র্যালি

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ০০:০৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট। এ উপলক্ষ্যে গতকাল সোমবার পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

র্যালিতে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সফিকুল ইসলাম, হারুন অর রশিদ সেলিমসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।