ওবায়দুল কাদের ফলোআপ চিকিত্সায় সিঙ্গাপুর যাচ্ছেন আজ

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ০০:৩৬

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বাইপাস সার্জারি পরবর্তী ফলোআপ চিকিত্সায় আজ মঙ্গলবার সিঙ্গাপুর যাচ্ছেন। গতকাল সোমবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-প্রধান তথ্য অফিসার মো. আবু নাছের জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। একদিন পর অর্থাত্ বুধবার রাত ১০টায় তার দেশে ফেরার কথা রয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালের ২০ মার্চ কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়।