ডানা কবীরের ইন্তেকাল

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ০০:৩৬

বিশিষ্ট লেখক, সাংবাদিক ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের স্ত্রী ডানা কবির ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৮ বছর। গত রবিবার গভীর রাতে তিনি মারা যান। তিনি সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক প্রয়াত শাহাদাত চৌধুরীর বোন। শাহরিয়ার কবির ও তার মেয়ে এখন বিদেশে রয়েছেন। তারা দেশে ফিরলে ডানা কবিরের জানাজা এবং দাফন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাথমিকভাবে আগামী বুধবার তার জানাজা হওয়ার কথা রয়েছে।