এলপি গ্যাসের মূল্য নির্ধারণ চেয়ে হাইকোর্টে রিট

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ০০:৩৭

এলপি গ্যাসের মূল্য নির্ধারণে কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে এ মূল্য নির্ধারণে আদালতের নির্দেশনা চাওয়া হয়। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে। গতকাল সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন আইনজীবী মনিরুজ্জামান লিংকন। এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।