বুয়েটে আবরার হত্যা

মামলার নথি মহানগর দায়রা আদালতে স্থানান্তর

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ০০:৩৯

বুয়েটর শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার নথি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে। চার পলাতক আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর গতকাল সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. কায়সারুল ইসলাম মামলাটি স্থানান্তরের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরন সাংবাদিকদের বলেন, নিয়ম অনুযায়ী এখন এখতিয়ারসম্পন্ন জজ আদালতে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচারকাজ শুরু হবে।

গত ১৩ নভেম্বর আবরার হত্যা মামলায় ২৫ জনকে অভিযুক্ত করে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করে ডিবি পুলিশ।