পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে দেওয়া মৃত্যুদ্ল বাতিল করেছে হাইকোর্ট। তার বিরুদ্ধে বিশেষ আদালত গঠনকেও অবৈধ বলে উল্লেখ করেছে এই আদালত। রাষ্ট্রদ্রোহের দায়ে পারভেজ মোশাররফকে মৃত্যুদ্ল দিয়েছিল লাহোরের বিশেষ আদালত। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ইশতিয়াক এ. খান বলেন, অভিযোগ গঠন, আদালত স্থাপন থেকে শুরু করে কৌঁসুলি দল নিয়োগসহ সবই অবৈধ ঘোষণা করা হয়েছে। সর্বোপরি পুরো আদেশই বাতিল করেছে আদালত। ইশতিয়াক বলেন, পারভেজ মোশাররফ এখন মুক্ত। এই মুহূর্তে তার বিরুদ্ধে আর কোনো দ্লাদেশ নেই। এখন সরকার চাইলে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের অনুমোদনসাপেক্ষে মোশাররফের বিরুদ্ধে ফের মামলা করতে পারে। সংবিধান বাতিলের কারণে ২০১৩ সালে নওয়াজ শরিফের নেতৃত্বে মুসলিম লীগ ক্ষমতায় থাকাকালে মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। -ডন
