চাঁদপুর-শরীয়তপুর ফেরি চলাচল ৪৮ ঘণ্টা বন্ধ

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ০০:৪৭

ঘন কুয়াশার কারণে চাঁদপুর-শরীয়তপুর ফেরি চলাচল ৪৮ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে। এতে মেঘনার পূর্ব পাড়ে অর্থাত্ চাঁদপুরের হরিণা ঘাট এবং মেঘনা নদীর পশ্চিমপাড়ে নরসিংহপুর ঘাটে প্রায় পাঁচ শ’ ট্রাক, বাস, পিকআপ ও মাইক্রোবাস আটকা পড়ে আছে। এতে চট্টগ্রাম, মংলা, খুলনা, যশোর, বরিশাল, ফরিদপুরসহ বিভিন্ন এলাকার যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।