তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
মো.নুরুল হক, প্রভাষক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ,ঢাকা
প্রশ্ন: কীওয়ার্ড বলতে কি বোঝায়?
কীওয়ার্ড হচ্ছে প্রোগ্রামে ব্যবহূত কতগুলো সংরক্ষিত শব্দ। প্রতিটি শব্দ প্রোগ্রামে ব্যবহার করা হলে একটি নির্দিষ্ট কার্য সম্পাদন করে। সি প্রোগ্রামিংএ ৪৭ টি কীওয়ার্ড রয়েছে।
প্রশ্ন: লোকাল ভেরিয়েবল বলতে কি বোঝায়?
যে সকল ভেরিয়েবলের কার্যক্ষমতা কোন নির্দিষ্ট ফাংশনের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং ঐ ফাংশনের বাইরে এদের অস্তিত্ব থাকে না সে সমস্ত ভেরিয়েবলকে লোকাল ভেরিয়েবল বলে।
প্রশ্ন: গ্লোবাল ভেরিয়েবল বলতে কি বোঝায়?
যে সকল ভেরিয়েবলের কার্যক্ষমতা কোন নির্দিষ্ট ফাংশনের মধ্যে সীমাবদ্ধ নয় এবং প্রোগ্রামের যে কোনো অংশে ব্যবহার করা যায় সে সমস্ত ভেরিয়েবলকে গ্লোবাল ভেরিয়েবল বলে।
প্রশ্ন: Switch statement এর keyword বর্ণনা কর ?
Switch: Switch statement এর কাজ যেখান থেকে শুরু হয় সেখানে এই কী ওয়ার্ডটি বসাতে হয়। Switch এর conditional হচ্ছে একটি int বা char variable.
Case:একে case level বলা হয় এর অধিনস্ত value হলো constant expression, Switch
নির্বাহের সময় value এবং expression এক হলে case এর সংশ্লিষ্ট statement কার্যকর হয়।
break: প্রত্যেক block বা statement এর শেষে ব্যবহূত break statement উক্ত statement সমাপ্তি ঘোষণা করে।
default: এটি optional case যদি কোনো case value এর সাথে সংশ্লিষ্ট expression match না করে তবে default statement সম্পাদিত হয় ।
প্রশ্ন:উত্স প্রোগ্রাম কী?
অন্য ভাষায় লেখা প্রোগ্রামকে উত্স প্রোগ্রাম বলে।
প্রশ্ন: সি ভাষায় প্রোগ্রাম হেডার ফাইল উল্লেখ আবশ্যক-ব্যাখ্যা কর।
সি ভাষায় প্রোগ্রাম হেডার ফাইল উল্লেখ আবশ্যক -সি প্রোগ্রামে লাইব্রেরি ফাংশন সমূহের বর্ণনা সংশ্লিষ্ট হেডার ফাইলে উল্লেখ থাকে। প্রোগ্রামের শুরুতেই অর্থাত্ main () এর পূর্বে #include ডিরেক্টিব স্টেটমেন্টের সাহায্যে ঐ লাইব্রেরি ফাংশনের সংশ্লিষ্ট হেডার ফাইল সংযুক্ত করতে হয়।
