আপনার রাশিফল

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ২১:২৭

মুহম্মদ আনিসুল হক

১৫ জানুয়ারি ২০২০ খ্রিষ্টাব্দ, বুধবার

আজ ১ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ এবং ১৮ জমাদিউল আউয়াল  ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৪৩ মিনিটে এবং সূর্যাস্ত ৫-৩২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা:৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও শুক্র। আপনার শুভ সংখ্যা: ৬ ও ৮। শুভবার: শুক্র ও শনিবার। শুভ রত্ন: নীলা ও হীরা।  জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

পড়াশোনায় অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করতে পারেন। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। আহারে-বিহারে সতর্ক থাকুন।         

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। মনের মানুষকে মনের কথা স্পষ্ট করে বলুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

ছোটো ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

বাড়িতে অতিথি আসতে পারে। আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করবেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

শরীর ভালো থাকতে পারে। দাম্পত্য সুসম্পর্ক বজায় থাকার সম্ভাবনা আছে। কোনো আত্মীয়ের সঙ্গে হঠাত্ যোগাযোগ হতে পারে। অধীনস্থদের কাজে লাগাতে চেষ্টা করুন। পড়াশোনায় আনন্দবোধ করতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। আর্থিক দিক ব্যয়বহুল হতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। কোনো বিশেষ রংয়ের প্রতি আকর্ষণবোধ করতে পারেন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

বড়ো ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন। আইনগত ঝামেলায় না জড়ালেই ভালো করবেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

কর্মপরিবেশ মোটামুটি অনুকূল থাকবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকার সম্ভাবনা আছে। আর্থিক দিক ভালো যাবে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা হাতে নিতে পারেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

সামাজিক যোগাযোগ অব্যাহত রাখুন। কোনো আশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মজীবীদের কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

ব্যাবসায়িক দিক খুব একটা অনুকূল নাও থাকতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পেতে পারে। তীর্থগমনের সুযোগ পেতে পারেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। অপরের প্রতি সদাচরণ করুন। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ঝুঁকিপূর্ণ কাজে সম্পৃক্ত হওয়া থেকে বিরত থাকুন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। ব্যাবসায়িক দিক মোটামুটি ভালো থাকবে। কোনো চুক্তিপত্রে স্বাক্ষর করার পূর্বে ভালোভাবে পরে বুঝে তারপর নিশ্চিত হয়ে নিন। বিক্রয় বাণিজ্যে লাভযোগ আছে।