মাটিরাঙ্গায় অপহূত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ২১:৩১

খাগড়াছড়ি প্রতিনিধি

অপহরণের ১৩ দিন পর জেলার মাটিরাঙ্গা উপজেলার দুর্গম হিলছড়ি এলাকা থেকে সোমবার আলো প্রদীপ ত্রিপুরা (৩৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। আলো প্রদীপ ত্রিপুরা হিলছড়ি এলাকার সতীশ কুমার ত্রিপুরার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শামসুদ্দিন ভুঁইয়া বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে দুর্গম পাহাড় থেকে নিহতের ছোটো ভাই খোকন ত্রিপুরা ও স্থানীয় ইউপি মেম্বারের শনাক্ত মতে আলো প্রদীপ ত্রিপুরার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহূতের ভাই খোকন ত্রিপুরা বাদী হয়ে ১১ জনের নামে থানায় মামলা দায়ের করেন।