বাগেরহাটে বাল্যবিয়ের দায়ে যুবকের কারাদণ্ড

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ২১:৩২

বাগেরহাট প্রতিনিধি        

বাগেরহাটের মোংলা উপজেলায় বাল্যবিবাহ নিরোধ আইনে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত সাড়ে ১০টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কারাদণ্ডাদেশ দেন উপজলো নির্বাহী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত মান্নান।

দণ্ডপ্রাপ্ত যুবক উপজেলার সুন্দরবন ইউনিয়নের কচুবুনিয়া গ্রামের শাহজাহান মল্লিকের ছেলে রিয়াজ মল্লিক (১৯)। ছয় দিন আগে ওই যুবক একই গ্রামের এক অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে নিয়ে পালিয়ে যায়। পরিবারের মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত হওয়ার পর সোমবার রাতে পৌর শহরের এম রহমান সড়কের একটি বাড়ি থেকে ওই যুবককে আটক করে বাল্যবিবাহ নিরোধ আইনে এক মাসের সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত।