শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের ভূড়ভূড়িয়া চা বাগানের ৪ নম্বর সেকশন এলাকা হতে গাছে বাঁধা অবস্থায় এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে চা শ্রমিকরা কাজে যাওয়ার সময় ১৭ বছর বয়সি ইব্রাহিম হোসেন ওরফে রকিবের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নিহত রকিব স্থানীয় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র এবং শহরের পৌর এলাকার ১০ নম্বর ভানুগাছ রোডের বাসিন্দা মো. দুলাল মিয়ার ছেলে।
থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক দুলাল বলেন, লাশ শনাক্ত করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল হতে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে।
