ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবার সিএনজি অটোরিকশাচালক সাঈদুর রহমানের হত্যা রহস্য উন্মোচন করেছে পুলিশ। সোমবার পুলিশ লাইন্সের ড্রিল সেডে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান এ তথ্য জানান। তিনি জানান, কসবা পৌর এলাকার কাঞ্চনমুড়ি এলাকা থেকে নিখোঁজের চার দিন পর পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে সাইদুর রহমান নামের এক সিএনজিচালকের গলাকাটা লাশ গত ২ জানুয়ারি উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের জিডির প্রেক্ষিতে কসবা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে গত রবিবার সাঈদুর হত্যাকাণ্ডে জড়িত একই গ্রামের রানাকে গ্রেফতার করে। নিহত সাঈদুর তার ভাতিজা হয়। গত ২৯ ডিসেম্বর সন্ধ্যায় মাহফিলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সাইদুর। পরে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে কসবা থানায় সাধারণ ডায়রি করে তার পরিবার। গত বৃহস্পতিবার সকালে কাঞ্চনমুড়ি এলাকার পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
