চন্দনাইশে শুক্লাম্বর দীঘির মেলা আজ

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ২১:৩৪

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চন্দনাইশ উপজেলায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উত্সব শুক্লাম্বর দীঘির মেলা আজ বুধবার ১৫ জানুয়ারি। প্রতি বছরের মতো এবারও বিপুল উত্সাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মিলনমেলা নামে খ্যাত উপজেলার বরমা ইউনিয়নের বাইনজুরীস্থ শুক্লাম্বর দীঘির মেলা। হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এ মেলায়। মেলার শান্তিশৃঙ্খলা রক্ষায় ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে মেলা উদ্যাপন পরিষদ। পুলিশ প্রশাসন ছাড়াও আনসার সদস্যের পাশাপাশি শতাধিক স্বেচ্ছাসেবক বাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

মেলা উদ্যাপন পরিষদ সভাপতি নুরুল ইসলাম শান্তিপূর্ণভাবে শুক্লাম্বর দীঘির মেলা উপভোগ করার আহবান জানান।