বড়াইগ্রামে প্রতারণার মামলায় আটক দুই

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ২১:৩৪

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

নাটোরের বড়াইগ্রামে বিদেশ পাঠানোর কথা বলে ১৩ লাখ টাকা আত্মসাত্ ও ভুয়া চেক প্রদানের অভিযোগে বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার তাদেরকে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আটককৃত হচ্ছে জোনাইল ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের আকতার হোসেন ওরফে আক্কাস ও তার ছেলে আবদুল ওয়াহাব।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক আহসান হাবীব জানান, প্রায় বছর খানেক আগে আবদুল ওয়াহাব নারায়ণগঞ্জের আরিফ মিয়া নামে এক যুবকের কাছ থেকে বিদেশ পাঠানোর কথা বলে ১৩ লাখ টাকা নেন। টাকা ফেরত চাইলে তাকে দেওয়া চেক ব্যাংক থেকে ডিজঅনার হয়। এ নিয়ে আরিফ প্রতারণার মামলা করলে সোমবার রাতে পুলিশ তাদের দুই জনকে আটক করে মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে।