নভোএয়ারে সুবিধাবঞ্চিত শিশুদের আকাশে ওড়ার স্বপ্ন পূরণ

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ২১:৪২

সুবিধাবঞ্চিত শিশুদের আকাশ ভ্রমণের স্বপ্ন পূরণ করেছে দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। নভোএয়ার মঙ্গলবার বিভিন্ন বয়সের ২০ শিশুকে কক্সবাজারে ঘুরিয়ে নিয়ে আসে। সকাল ৮টার ফ্লাইটে শিশুদের নিয়ে কক্সবাজার যায় এবং কক্সবাজার থেকে বিকাল সাড়ে ৪টার ফ্লাইটে ঢাকায় ফিরে আসে। শিশুরা কক্সবাজারে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত ও রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আনন্দঘন সময় কাটায়।

এ ধরনের আয়োজন প্রসঙ্গে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ থেকেই নভোএয়ার এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুরাই জাতির ভবিষ্যত্। তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা। নভোএয়ার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিনা মূল্যে ওষুধ বিতরণ, খেলাধুলাসহ নানা আয়োজন করে থাকে। নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সৈয়দপুর, যশোর, সিলেট, বরিশাল, রাজশাহী ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে। —প্রেস বিজ্ঞপ্তি