সাওইল রাস্তা প্রশস্ত করার আবেদন

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ২১:৪৭

বগুড়ার আদমদীঘি উপজেলার সাওইল-মুরইল সড়ক প্রশস্ত করার ব্যাপারে জনপ্রতিনিধিদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। ফলে ঐ সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সাওইল দেশের বিখ্যাত রুলের সুতা, পুরাতন, নতুন তাঁতের তৈরি কাপড়ের মোকাম ও বাজার। সাওইল বাজারে যাতায়াতের একমাত্র রাস্তা এটি। এলজিইডি প্রায় চার কিলোমিটার দীর্ঘ রাস্তাটির প্রশস্ততা মাত্র ৬ ফিট। বর্তমানে সড়কের বিভিন্ন জায়গা ভেঙেচুরে খানাখন্দক তৈরি হয়েছে। অপ্রশস্ত এ সড়কে দুটি গাড়ি পাশাপাশি চলতে পারে না। এজন্য মালবাহী ট্রাককে মুরইলে অপেক্ষা করতে হয়। এখান থেকে লোড-আনলোডের মালামাল আনা-নেওয়া করা হয় সাওইল থেকে ভ্যান ছোটো পিক্যাপে। এ কারণে সাওইল বাজারের ব্যবসায়ীরা আর্থিক ক্ষতিতে পড়েন। রাস্তা অপ্রশস্ত হওয়ায় সাওইল বাজারে যানজট প্রতিদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এতে দুর্ভোগের শেষ নেই। পরিশেষে, কাপড়ের মোকাম সাওইল বাজারের একমাত্র রাস্তা প্রশস্ত করার জন্য সংশি­ষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

সাকলাইন লেনিন, আদমদীঘি, বগুড়া