শীতকাল চলছে। নিম্ন আয়ের মানুষগুলোর দুর্ভোগ বাড়ছে। কারণ তাদের গরম কাপড়ের ব্যবস্থা হয় না ঠিকমতো। আমরা যারা গরম কাপড় গায়ে ঘুরে বেড়াচ্ছি, তারা কখনো ভেবেছে কি এই শীতার্ত মানুষগুলো কতোটা দুর্বিষহ জীবনযাপন করে? আসুন এই শীতার্ত মানুষগুলোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেই। ওদের জন্য গরম কাপড়ের ব্যবস্থা করি। আমাদের একটু সাহায্য মানুষের মুখে হাসি ফোটাতে পারে।
মো. বিল্লাল হোসেন
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
