শিক্ষার্থীদের ধূমপানে নিরুত্সাহিত করতে হবে

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ২১:৪৮

শিক্ষার্থীদের উলে­খযোগ্য একটি অংশ আজকাল প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে ধূমপানে আসক্ত হয়ে পড়ছে। এদের মধ্যে অনেকেই এখনো স্কুল কিংবা কলেজের গণ্ডি পেরুতে পারেনি। এমনিতেই ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তার ওপর এই বয়সে ধূমপান তাদের শারীরিক ও মানসিক উভয় ক্ষেত্রেই স্বাস্থ্যগত হুমকিতে ফেলতে পারে। বলা হয়ে থাকে ধূমপান মাদকের হাতেখড়ি। ধূমপান থেকে নানা ধরনের মাদকের সংস্পর্শে চলে আসাটা বিচিত্র নয়, যা শিক্ষার্থীদের বর্তমান ও ভবিষত্ উভয় ধ্বংস করে দিতে পারে। ফলে এটি অত্যন্ত  চিন্তার একটি বিষয়। তাই মাদকমুক্ত সুশৃঙ্খল সমাজ গড়তে হলে ধূমপান থেকে কিশোর শিক্ষার্থীদের রক্ষা করতে হবে। নইলে ভবিষ্যতে এটি ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে। এ ব্যাপারে প্রশাসনের যথাযথ ব্যবস্থা গ্রহণের সঙ্গে সঙ্গে অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি আরো সতর্ক হওয়া চাই।

মুহাম্মদ আবু হানিফ

পশ্চিম এলাহাবাদ, চন্দনাইশ, চট্টগ্রাম