মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা
মতলবে গাছের নিচে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৪৫) নামে এক পল্লী চিকিত্সকের মৃত্যু হয়েছে। গত সোমবার মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নাগদা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দেলোয়ার হোসেন শ্রমিক কাওছারকে নিয়ে নিজবাড়ির পাশে একটি গাছ কাটছিলেন। কাওছার গাছের গোড়া কাটার সময় দেলোয়ার গাছের ডালা কুড়িয়ে নিয়ে অন্যত্র রাখছিলেন। একপর্যায়ে কাওছার চিত্কার করে সতর্ক করলেও দেলোয়ার হোসেন সরে যেতে পারেননি। ফলে ঐ গাছের নিচে চাপা পড়েন দেলোয়ার। পরে প্রতিবেশীরা তাকে উদ্বার করে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাকে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিত্সার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক বলেন, গাছ কাটার সময় তার স্ত্রী ও বাড়ির কয়েকজন নারী সেখানে উপস্থিত ছিলেন। গাছটি পড়ে যাওয়ার আগে সবাই দেলোয়ারকে সরে যেতে বললেও তিনি সরে আসতে পারেননি।
