উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে গড়ে ওঠা তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় এইচএম ব্রিকস নামের একটি ইটভাটার তৈরিকৃত প্রায় ৫ লাখ কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করে দেওয়া হয়। অপর অভিযানে যেএইচ ব্রিকসকে ৫০ হাজার টাকা ও এফবি ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।পরিবেশ অধিদপ্তর রংপুর অফিসের পরিদর্শক কাজী সাইফুদ্দিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
