সোহেল সারোয়ার
যেখান থেকে শেষ হয়েছিল আবার সেই সেখান থেকেই আজ জামাল ভূঁইয়াদের লড়াই শুরু হচ্ছে। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের শেষ আসরে কক্সবাজারে সেমিফাইনালে ফিলিস্তিনের বিপক্ষে (২-০) হেরে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। আজ ঠিক সেই ফিলিস্তিনের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে খেলে বঙ্গবন্ধু কাপ ফুটবলে শুরু করছে বাংলাদেশ। সেবার বিদায় হলেও বাংলাদেশ আজ হারলেও বিদায় হবে না সেটা নিশ্চিত। শ্রীলঙ্কার বিপক্ষে আরেকটি ম্যাচ থাকবে রবিবার। সেমিফাইনালে ওঠার প্রবল সম্ভাবনা থাকবে। দ্বিতীয় ম্যাচের দিকে না তাকিয়ে আজ প্রথম লড়াইয়ে ভালো কিছু উপহার দিতে চান দলের ইংলিশ কোচ জেমি ডে এবং অধিনায়ক জামাল ভূঁইয়া।
ফিলিস্তিনি এই টুর্নামেন্টের পঞ্চম আসরের চ্যাম্পিয়ন। এবার ষষ্ঠ আসরেও তারা এসেছেন চ্যাম্পিয়ন হতে। হুংকার দিয়েছে ট্রফি নিয়ে যেতে চায়। ফিলিস্তিনি বাংলাদেশ সম্পর্কে জানে। তবে তারা এই দলে এনেছেন বিশ্বকাপ বাছাইয়ে খেলা ছয় জন এবং অলিম্পিক দলে খেলা সাত জন ফুটবলারকে, সংবাদ সম্মেলনে জানালেন হেড কোচ মাকরাম দাবাউব। তিনি বললেন, ‘মাত্র চার দিনের অনুশীলন করে এসেছি আমরা। এখানে চ্যাম্পিয়ন হয়েছিলাম এবারও চ্যাম্পিয়ন হতে চাই।’
ফিলিস্তিনের কণ্ঠে ঝাঁঝ তারা শিরোপা ছাড়া অন্য কিছু ভাবছে না। চ্যাম্পিয়ন হওয়ার জন্য জার্মানি থেকে দুই ফিলিস্তিনিকে উড়িয়ে এনেছেন। দারউইশ নামের এই ফুটবলার জার্মানির কোলনে খেলছেন। তিনি বললেন, ‘ফিলিস্তিন হতে আমরা দুজন জার্মানির লিগে খেলছি। এবারই ফিলিস্তিন জাতীয় দলে ডাক পেয়েছি। এটা আমাদের জন্য বড়ো চ্যালেঞ্জ। দেশের ডাকে খেলব। দেশকে একটা উপহার দিতে পারলে সেটি আরো বড়ো চমক হতে পারে।’
বাংলাদেশের ইংলিশ কোচ জেমি ডের ভাবনায় শুধু সেমিফাইনাল। সেটি ফিলিস্তিনকে হারিয়ে হোক কিংবা হোক সেটা শ্রীলঙ্কাকে হারিয়ে।’ ফিলিস্তিন এবং বাংলাদেশের র্যাংকিংয়ে পার্থক্য আছে। ওরা যেমন অনেকটা শক্তিশালী সেটা মেনে নিয়েই কোচ মাঠে নামতে চান। তা ছাড়া বাংলাদেশ দলে স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবন নেই, নেওয়া হয়েছে ফয়সাল আহমেদ ফাহিমকে। ইনজুরির কারনে মাঝমাঠে বিপলু ডাক পাননি। বিপলুর একটা অভাব থাকলেও সেটি মনে করছেন না কোচ কিংবা অধিনায়ক। অন্যদের দিয়ে শূন্যতা ভরাট করার চেষ্টা থাকবে। রক্ষণভাগে টুটুল হোসেন বাদশা অসুস্থতায় ক্যাম্প হতে বিদায় নিয়েছেন। সেখানে ডাকা হয়েছে মঞ্জুরুর রহমান মানিককে। আক্রমণভাগে নতুন মুখ মানিক হোসেন মোল্লা।
জেমি ডে একটা কথা বলেছেন, ‘ফিলিস্তিনের বিপক্ষে আমরা হার এড়াতে পারি। জয়ও পেতে পারি, ড্র হতেও পারে।’ পুরো টুর্নামেন্ট নিয়ে অধিনায়ক আশার কথাই শুনিয়েছেন ‘দেশকে একটা কিছু উপহার দিতে চাই। সমর্থকদের মাঠে আসার অনুরোধ করছি ছয় বললেন জামাল।
বঙ্গবন্ধু কাপ ফুটবলে এশিয়া এবং আফ্রিকার লড়াই হবে। এক গ্রুপে এশিয়ার তিন দেশ এবং অন্য গ্রুপে আফ্রিকান তিন দেশ লড়াই করবে। আফ্রিকানদের লড়াইয়ে মরিসাস, বুরুন্ডি এবং সিশেলস। গতকাল দুপুরে বাফুফেতে ছয় দেশের সংবাদ সম্মেলন হয়। মরিসাশের কোচ ফ্রান্সিস কোফিনো বললেন, ‘বাংলাদেশে ফুটবল সম্পর্কে তাদের ধারণা নেই। ভারতে দুই বছর আগে খেলে গিয়েছিল তার দেশ। এই দলে ছয় ফুটবলার ১৭ বছরে বয়সের, বাকিরা ২০-২২ বছর বয়সের। একাধিক ফুটবলার আসতে পারেননি পেশাগত কাজের কারণে। দেমিয়েন নামের একজন তরুণ ফুটবলারের দাবি তিনি ফরাসি ফুটবলে খেলেন।
সিশেলস একেবারেই নতুন। পুরো দল আসবে আগামীকাল। গতকাল হেড কোচ সহ কয়েক জন এসেছেন। শ্রীলঙ্কার কোচ হয়ে এসেছেন ঢাকার ফুটবলের তারকা ডিফেন্ডার পাকির আলী রনি।
এ গ্রুপ
বাংলাদেশ, ফিলিস্তিন, শ্রীলঙ্কা।
বি গ্রুপ
মরিশাস, বুরুন্ডি, সিসেলশ
ষষ্ঠ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের খে লা গু লো
n ১৫ জানুয়ারি বাংলাদেশ ও ফিলিস্তিন
n ১৬ জানুয়ারি মরিশাস ও বুরুন্ডি
n ১৭ জানুয়ারি ফিলিস্তিন ও শ্রীলঙ্কা
n ১৮ জানুয়ারি বুরুন্ডি ও সিসেলস
n ১৯ জানুয়ারি বাংলাদেশ ও শ্রীলঙ্কা
n ২০ জানুয়ারি সিসেলস ও মরিশাস
n ২২ জানুয়ারি ১ম সেমিফাইনাল
n ২৩ জানুয়ারি ২য় সেমিফাইনাল
n ২৫ জানুয়ারি ফাইনাল
সব ম্যাচ বঙ্গবন্ধু স্টেডিয়ামে, বিকাল ৫টায়
